ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের নির্বাচিতরাও কোনো শপথ নেবেন না। তবে তিনি এ-ও জানান, দুপুর ১২টায় নির্ধারিত শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন।
দুপুরে সেই নির্ধারিত সময়েই সংসদ ভবনের শপথকক্ষে উপস্থিত হয়ে শপথ নেন জামায়াতের এমপিরা।
নাহার/জেনিফার
দুপুরে শপথ নিলেন বাংলাদেশের জামায়াতের সংসদ সদস্যরা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.