Wednesday, June 10, 2026
Live

দুর্নীতি দমনে আরও কঠোর হচ্ছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দুর্নীতি দমনে আরও কঠোর হচ্ছে চীন
১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্নীতি বিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত সিপিসির কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষা কমিশনের (সিসিডিআই) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দেন সিপিসির সাধারণ সম্পাদক এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি দুর্নীতি দমনে কোনো প্রকার আপস না করা এবং রাজনৈতিক তদারকি আরও শক্তিশালী করার নির্দেশ দেন। সি চিনপিংয়ের এই ভাষণকে দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করে দলীয় শৃঙ্খলা ও শিষ্টাচার বজায় রাখতে ঐক্যমত্য পোষণ করেন অধিবেশনে উপস্থিত প্রতিনিধিরা। এই অধিবেশনে ২০২৫ সালের শৃঙ্খলা রক্ষা ও তদারকি কাজের পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের জন্য নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। সিসিডিআই-এর পক্ষ থেকে একটি কার্যবিবরণী রিপোর্ট পেশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে বেশ কিছু বড় দুর্নীতি ফাঁস করে এবং দোষীদের জনসমক্ষে এনে জনগণের মধ্যে দলের ভাবমূর্তি উন্নত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেবল বড় বড় প্রতিষ্ঠানই নয়, বরং সাধারণ মানুষের 'দোরগোড়ায়' ঘটে যাওয়া দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে বিশেষ অভিযান চালানো হবে। দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার এবং তদারকি প্রক্রিয়াকে আরও আধুনিক ও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে সিসিডিআই। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.