Saturday, October 3, 2026
Live

দূতাবাসে জাপানি সেনার অনুপ্রবেশ চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দূতাবাসে জাপানি সেনার অনুপ্রবেশ চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন: মুখপাত্র

ছুরি হাতে জাপানের এক সেল্ফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) সদস্যের চীনা দূতাবাসে অনুপ্রবেশের ঘটনাকে চীনের সার্বভৌমত্ব ও মর্যাদার গুরুতর লঙ্ঘন বলে প্রতিবাদ জানিয়েছে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস।

দূতাবাসের এক মুখপাত্র জানান, গত ২৪ মার্চ জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতা কাঁটাতারের বেড়া টপকে ছুরি হাতে টোকিও’র চীনা দূতাবাসে ঢুকে পড়েন। এ সময় তিনি চীনা কূটনীতিকদের হত্যার হুমকি দেন। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বৃহস্পতিবার টোকিও জেলা আদালতে মুরাতার মামলার প্রথম প্রকাশ্য শুনানি হয়। চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, এ গুরুতর ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে চীনা কূটনীতিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

ওই ঘটনা জাপানে ডানপন্থী শক্তির বেপরোয়া কর্মকাণ্ড এবং সেল্ফ-ডিফেন্স ফোর্সের সদস্যদের ওপর যথাযথ তদারকি ও শৃঙ্খলা নিশ্চিতের ক্ষেত্রে গভীর সমস্যার বিষয়টিও সামনে এনেছে বলেও উল্লেখ করেন তিনি।

মুখপাত্র বলেন, ওই ঘটনায় তথ্য-প্রমাণ স্পষ্ট এবং তা অখণ্ডনীয়। তাই বিষয়টি অস্বীকার করার কোন সুযোগ নেই।

চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, জাপান কীভাবে এ ঘটনার মোকাবিলা করে, তা চীন ও আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চীন জাপানকে যথাযথ মনোভাব দেখিয়ে অনুপ্রবেশকারীকে কঠোর শাস্তি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.