Wednesday, June 10, 2026
Live

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে সম্মত চীন ও পর্তুগালের আইনসভা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে সম্মত চীন ও পর্তুগালের আইনসভা

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি এবং পর্তুগালের সংসদের স্পিকার হোসে পেদ্রো আগুইয়ার-ব্রাঙ্কো বুধবার বেইজিংয়ে বৈঠক করেছেন, যেখানে তারা দু’দেশের মধ্যে বাস্তব সহযোগিতা বাড়ানোর জন্য একটি চুক্তিতে পৌঁছান।

জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও বলেন, চীন ও পর্তুগাল ঐতিহ্যগতভাবে বন্ধুদেশ এবং পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বিশ্বাস ও উভয়পক্ষের জন্য লাভজনক সহযোগিতার ভিত্তিতে ব্যাপক কৌশলগত অংশীদার।

চীন একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগগুলোকে সম্মান করে পর্তুগালের সাথে কাজ করতে আগ্রহী জানিয়ে চাও বলেন, সমতা ও আন্তরিক সংলাপের ভিত্তিতে ক্রমাগত ঐকমত্য গড়ে তুলতে ও প্রসারিত করতে চায় বেইজিং।

চাও উভয়পক্ষকে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করতে, দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়াতে এবং নতুন শক্তি, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার আহ্বান জানান।

উভয় পক্ষকে সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি শক্তিশালী জনমতের ভিত্তি তৈরি করতে হবে উল্লেখ করে চাও চীন ও পর্তুগিজ-ভাষী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরামের মতো ব্যবস্থার যথাযথ ব্যবহার, আফ্রিকা, লাতিন আমেরিকা ও অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথভাবে প্রকৃত বহুপাক্ষিকতা চর্চার আহ্বান জানান।

চাও বলেন, চীনের এনপিসি পর্তুগিজ সংসদের সঙ্গে বহুস্তরে ও বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান বাড়াতে, আইন প্রণয়ন ও তদারকির ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় প্রসারিত করতে, দ্বিপাক্ষিক বাস্তব সহযোগিতার জন্য আইনি নিশ্চয়তা প্রদান করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আরও ভালোভাবে অবদান রাখতে ইচ্ছুক।

চাও উভয়পক্ষকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা নির্মাণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করতে এবং প্রাসঙ্গিক দেশীয় আইন ও আন্তর্জাতিক নিয়মকানুন প্রচারে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

জবাবে, আগুইয়ার-ব্রাঙ্কো বলেন, পর্তুগাল দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। পর্তুগাল ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা পর্তুগালের সকল রাজনৈতিক দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঐকমত্য বলে জানান তিনি।

আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তার মুখে পর্তুগাল, পর্তুগিজ-চীন সম্পর্কের কৌশলগত প্রকৃতিকে আরও জোরদার করতে, যৌথভাবে বহুপাক্ষিকতাকে মেনে চলতে, অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে, ইইউ-চীন সম্পর্কের সুস্থ বিকাশকে উৎসাহিত করতে এবং বিশ্বের স্থিতিশীলতা ও নিশ্চয়তা বৃদ্ধি করতে চায় বলে জানান তিনি।

আগুইয়ার-ব্রাঙ্কো বলেন, পর্তুগিজ সংসদ চীনের এনপিসি’র সাথে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানকে উৎসাহিত করতে এবং দুই দেশের মধ্যে বাস্তব সহযোগিতা বাড়াতে ও দুই জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করতে অবদান রাখতে প্রস্তুত।

একই দিনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং আগুইয়ার-ব্রাঙ্কোর সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন, চীন ম্যাকাওকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে পর্তুগালের সাথে যৌথভাবে সহযোগিতা সম্প্রসারণ করতে, চীন-ইইউ অংশীদারিত্বের অবস্থানকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখতে ইচ্ছুক।

আগুইয়ার-ব্রাঙ্কো বলেন, পর্তুগিজ পক্ষ ম্যাকাওতে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির সফল বাস্তবায়নের প্রশংসা করে এবং চীনের সাথে দ্বিপাক্ষিক বাস্তব সহযোগিতা ও বহুপাক্ষিক যোগাযোগ ও সমন্বয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা রাখে।

হাশিম/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.