Wednesday, June 10, 2026
Live

নতুন ডাচ সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আশাবাদী চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নতুন ডাচ সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আশাবাদী চীন
ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: নেদারল্যান্ডসের নতুন সরকার চীনের প্রতি বস্তুনিষ্ঠ ও যুক্তিসঙ্গত অবস্থান বজায় রাখবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান নতুন ডাচ সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। লিন চিয়ান বলেন, চীন ও নেদারল্যান্ডস উভয়ই বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি এবং পরস্পরের প্রধান সহযোগী অংশীদার। গত কয়েক দশক ধরে উন্মুক্ততা ও বাস্তবমুখী সহযোগিতার চেতনায় দুই দেশ পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নিচ্ছে, যা দুই দেশের জনগণের উপকারে এসেছে। তিনি আরও বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়ন ও বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.