Wednesday, June 10, 2026
Live

নতুন বছরে চীনা বক্স অফিসে ধুন্ধুমার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নতুন বছরে চীনা বক্স অফিসে ধুন্ধুমার
জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: বছর শুরু হতে না হতেই হইচই ফেলে দিয়েছে চীনের বক্সঅফিস। ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত আয় ছাড়িয়েছে ৫০ কোটি ইউয়ান। শুক্রবার বিকেল পর্যন্ত এই আয় রেকর্ড করা হয়েছে। নববর্ষের মৌসুমে মুক্তিপ্রাপ্ত দেশীয় সিনেমাগুলোর মধ্যে বাস্তবধর্মী গল্প ও আবেগতাড়িত বিষয়বস্তুই দর্শকদের বেশি আকৃষ্ট করেছে। বাস্তব ঘটনার আলোকে নির্মিত ‘এস্কেপ ফ্রম দ্য আউটল্যান্ড’ চলচ্চিত্রটিতে যুদ্ধকালীন বিদেশে বসবাসকারী চীনা নাগরিকদের বেঁচে থাকা ও আত্মরক্ষার সংগ্রামের গল্প দেখানো হয়েছে। প্রামাণ্যচিত্র ‘দ্য হাম্প’-এ তুলে ধরা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা বিমান বাহিনী ও মার্কিন স্বেচ্ছাসেবী বাহিনী ‘ফ্লাইং টাইগার্স’-এর জাপানি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই ও রসদ পরিবহনের ইতিহাস। পাশাপাশি কমেডি সিনেমাও এবার চীনা দর্শকদের মন জয় করেছে। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.