চীনের শেনচৌ-২১ মহাকাশযানের তিন নভোচারী তাদের মিশনের প্রথম স্পেসওয়াক সফলভাবে সম্পন্ন করেছেন। মঙ্গলবারের এই অভিযান চীনের তৈরি নতুন প্রজন্মের ফেইথিয়ান স্পেসস্যুটের ব্যবহার হয়েছে প্রথমবারের মতো।
মঙ্গলবার সকালে ওয়েনথিয়ান ল্যাব মডিউলের এয়ারলক খুলে বাইরে বেরিয়ে আসেন কমান্ডার চাং লু। এর আগে তিনি চারবার স্পেসওয়াক করেছেন।
ভেতরে থেকে সহায়তা করছিলেন নভোচারী উ ফেই—সরঞ্জাম এগিয়ে দেওয়া ও নানা যন্ত্রপাতিতে নজরদারি করছিলেন তিনি। বিকেল তিনটার দিকে তিনিও যোগ দেন স্পেসওয়াকে। সবচেয়ে কম বয়সী চীনা নভোচারী হিসেবে স্পেসওয়াক করেন তিনি। তৃতীয় সদস্য চাং হোংচাং ছিলেন স্টেশনের ভেতর।
লাল ও নীল ট্রিমের এই স্যুটগুলো আগের তুলনায় বেশি স্থিতিশীল। এগুলো পরে নভোচারীরা চার বছরে মোট ২০টি স্পেসওয়াক করতে পারবেন।
অভিযানের মাঝামাঝি সময়ে চাং লু রোবটিক আর্মে ভর করে শেনচৌ-২০ রিটার্ন ক্যাপসুলের জানালার কাছে যান। এই স্পেসওয়াকের সময় স্পেস স্টেশনে দুটি মানববাহী মহাকাশযান যুক্ত ছিল। তাই পুরো স্পেসওয়াকের নকশা করতে হয়েছিল বেশ সাবধানে। এমনকি এই স্পেসওয়াকের আগে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের প্রকৌশলীদের কিছু সিমুলেশনও করতে হয়েছিল।
আট ঘণ্টা ধরে চলা এই অভিযানে নভোচারীরা শেনচৌ-২০ ক্যাপসুলের জানালা পরিদর্শন করেন, স্টেশনে নতুন প্রতিরক্ষা উপকরণ স্থাপন ও থার্মাল কন্ট্রোল অ্যাডাপ্টারের কাভার বদল করেন।
সূত্র: সিএমজি
নতুন স্পেসসুটে শেনচৌ-২১ নভোচারীদের প্রথম স্পেসওয়াক সম্পন্ন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.