Wednesday, June 10, 2026
Live

নানচিংয়ে ভিসা-মুক্ত নীতির ফলে বিদেশি আগমন বেড়েছে ২১২ শতাংশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নানচিংয়ে ভিসা-মুক্ত নীতির ফলে বিদেশি আগমন বেড়েছে ২১২ শতাংশ
জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভিসা-মুক্ত নীতির ফলে দেশটির পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে ২০২৫ সালে ৮৪ হাজার বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা ২০২৪ সালের তুলনায় ২১২ শতাংশ বেড়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে শহরের সীমান্ত পরিদর্শন স্টেশন। স্টেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নানচিংয়ের বিমানবন্দরগুলোতে মোট ২০ হাজার ৩০০টি ফ্লাইট এবং প্রায় তিন মিলিয়ন যাত্রী আসা-যাওয়া করেছেন, যা আগের বছরের তুলনায় যথাক্রমে ২ দশমিক ৯ এবং ৪ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। শহরের পর্যটন বাড়াতে ২০২৫ সালে নানচিং থেকে প্যারিস, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন শহরে নতুন ফ্লাইট চালু করা হয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪০-ঘন্টা ভিসা-মুক্ত ট্রানজিট প্রোগ্রাম চালুর পর দেশে গেল বছর ৪০ দশমিক ৬ মিলিয়ন বিদেশি পর্যটক আগমন করেছে, যা আগের বছরের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.