Wednesday, June 10, 2026
Live

নানচিং গণহত্যার শহীদদের স্মরণে অর্ধনমিত চীনের জাতীয় পতাকা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নানচিং গণহত্যার শহীদদের স্মরণে অর্ধনমিত চীনের জাতীয় পতাকা
ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: নানচিং গণহত্যায় নিহতদের স্মরণে শনিবার পূর্ব চীনের নানচিং শহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ১৯৩০ ও ১৯৪০-এর দশকে জাপানি আগ্রাসনের সময় সংঘটিত এই হত্যাযজ্ঞের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হয় স্মরণ অনুষ্ঠান। সকাল ৮টায় নানচিং গণহত্যা জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে গার্ড অব অনার দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে পতাকাটি অর্ধনমিত করা হয়। চীনে ১৩ ডিসেম্বর নানচিং গণহত্যার জাতীয় স্মরণ দিবস হিসেবে পালিত হয়। ২০১৪ সালে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি আইনের মাধ্যমে দিনটি স্মরণ দিবস হিসেবে ঘোষণা করে। চলতি বছরের স্মরণ দিবসটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ এটি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর সঙ্গে মিলেছে। ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর জাপানি বাহিনী তখনকার চীনের রাজধানী নানচিং দখল করে ছয় সপ্তাহ ধরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এতে ৩ লাখের বেশি নিরস্ত্র চীনা নাগরিক ও সেনা নিহত হন। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.