Tuesday, September 15, 2026
Live

নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস'

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস'

আফরিন মিম

চীনের সাহিত্যের অন্যতম চার সেরা ক্লাসিক উপন্যাসের একটি 'দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার'। প্রাচ্যের সেই কালজয়ী গল্প এবার নাচের ছন্দে নতুন রূপ নিয়ে ভাস্বর হয়ে উঠলো আমেরিকার সংস্কৃতিপাড়া হিসেবে পরিচিত নিউ ইয়র্কের ঐতিহাসিক লিংকন সেন্টারে। আগামী দিনগুলোতে বিশ্বমঞ্চে চীনা ঐতিহ্যের প্রসারে এক নতুন অধ্যায় যুক্ত করে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরিবেশিত হলো চীনা ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’।

নিউইয়র্কের বিখ্যাত -এর মঞ্চে সম্প্রতি এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হলো চীনা নৃত্যনাট্য ‘এ ড্রিম অব রেড ম্যানশন্স’।

চীনা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি ‘দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার’। শতাব্দীর পর শতাব্দী ধরে উপন্যাসটি চীনা সংস্কৃতি, সমাজ, প্রেম, পারিবারিক সম্পর্ক ও মানবিক অনুভূতির এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হয়ে আছে। সেই বহুমাত্রিক কাহিনিকে নৃত্যের মাধ্যমে মঞ্চে তুলে ধরাই এই প্রযোজনার অন্যতম আকর্ষণ।

নৃত্যশিল্পীদের শরীরী অভিব্যক্তি, ছন্দ, পোশাক এবং মঞ্চের দৃশ্যায়নে ফুটে ওঠে চীনা সংস্কৃতির ঐতিহ্যবাহী সৌন্দর্য। একই সঙ্গে আধুনিক নৃত্যনাট্যের ভাষা কাহিনিটিকে সমকালীন দর্শকের কাছে আরও সহজবোধ্য ও অনুভবযোগ্য করে তোলে।

যুক্তরাষ্ট্রে এই প্রথম মঞ্চায়ন হওয়ায় ‘এ ড্রিম অব রেড ম্যানশন্স’-কে ঘিরে ছিল বিশেষ আগ্রহ। নিউইয়র্কের সাংস্কৃতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ এই মঞ্চে পরিবেশিত নৃত্যনাট্য দেখতে জড়ো হন এক হাজারের বেশি দর্শক।

চীনা সংস্কৃতির ঐতিহ্যবাহী উপাদান যখন আধুনিক মঞ্চশিল্পের সঙ্গে মিলিত হয়, তখন তা ভাষার সীমা অতিক্রম করে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে। এই প্রযোজনাতেও সেই বৈশিষ্ট্য স্পষ্ট কাহিনি বোঝার জন্য শুধু ভাষা নয়, নৃত্যের অঙ্গভঙ্গি, সুর, রং ও দৃশ্যকল্পও হয়ে ওঠে গল্প বলার মাধ্যম।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.