Wednesday, June 10, 2026
Live

নিজস্ব নকশায় বৃহত্তম এলএনজি জাহাজ, বিশ্ব বাজারে চীনের অগ্রযাত্রা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নিজস্ব নকশায় বৃহত্তম এলএনজি জাহাজ, বিশ্ব বাজারে চীনের অগ্রযাত্রা

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: নিজস্ব নকশা ও প্রযুক্তিতে নির্মিত এখন পর্যন্ত সবচেয়ে বড় তরল প্রাকৃতিক গ্যাস-এলএনজি বহনকারী জাহাজ হস্তান্তর করেছে চীন। এটি জ্বালানি পরিবহনের জন্য বড় জাহাজ নির্মাণে দেশটির সক্ষমতায় বড় অগ্রগতি।

‘সেলসিয়াস জর্জটাউন’ নামের এ জাহাজটি রোববার সকাল ১০টায় ৫০ মিনিটে নির্মাতা প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস হেভি ইন্ডাস্ট্রি-চিয়াংসু প্রতিষ্ঠানের ডকইয়ার্ড থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।

দ্রুত ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চীনের সীমান্ত পরিদর্শন কর্মকর্তারা আগেই জাহাজে উঠে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ জাহাজের দৈর্ঘ্য ২৯৮ দশমিক ৮ মিটার এবং প্রস্থ ৪৮ মিটার। এতে এক লাখ ৮০ হাজার ঘনমিটার এলএনজি পরিবহনের সক্ষমতা রয়েছে। এ জাহাজে ব্যবহার করা হয়েছে ডুয়াল-ফুয়েলভিত্তিক ধীরগতির আধুনিক প্রপালশন প্রযুক্তি।

প্রতিষ্ঠানটির এলএনজি জাহাজ প্রকল্প ব্যবস্থাপক লু চিয়ালং জানান, এ ধরনের আরও ছয়টি জাহাজ নির্মাণের অর্ডার পেয়েছেন তারা। এর মধ্যে পাঁচটি রয়েছে নির্মাণাধীন। আগামী তিন মাসের মধ্যে এর দ্বিতীয় জাহাজটি হস্তান্তর করার সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

লুৎফর/ হাশিম

তথ্য ও সূত্র: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.