Wednesday, June 10, 2026
Live

নিম্ন অক্ষাংশের অঞ্চলের জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নিম্ন অক্ষাংশের অঞ্চলের জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন

নিম্ন অক্ষাংশের অঞ্চলগুলোর জন্য ‘উইয়াং বহর’ নামে একটি রিমোট সেন্সিং ও যোগাযোগ স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে চীন। এ প্রকল্পের অংশ হিসেবে ২০২৬ সালের দিকে তিনটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রথমটি ২০২৬ সালের মাঝামাঝি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও ২৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

এতে নিম্ন অক্ষাংশের অঞ্চলে প্রতিদিন স্যাটেলাইট পর্যবেক্ষণ সম্ভব হবে এবং জরুরি পরিস্থিতিতে প্রায় ৩০ মিনিটের মধ্যে তথ্য পাওয়া যাবে। পরের ধাপে ২০৩৫ সালের মধ্যে মোট ১,০০৮টি স্যাটেলাইটের একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে বিশ্বের নিম্ন উচ্চতার জন্য রিয়েল-টাইম রিমোট সেন্সিং ব্যবস্থা তৈরি হবে।

কুয়াংচৌ বিশ্ববিদ্যালয়, কুয়াংচৌ পৌর প্রশাসন এবং রাষ্ট্রীয় তথ্য কেন্দ্র যৌথভাবে এই প্রকল্প চালু করেছে। এর লক্ষ্য উত্তর ও দক্ষিণ অক্ষাংশের ৩৫ ডিগ্রির মধ্যে থাকা অঞ্চলগুলোকে মহাকাশভিত্তিক তথ্যসেবার আওতায় আনা। স্যাটেলাইটগুলো উন্নত সেন্সর ব্যবহার করে শুধু ছবি তুলবে না, বরং ভূমি, পরিবেশ ও বিভিন্ন উপাদান সম্পর্কে আরও নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারবে। ধাপে ধাপে এই নেটওয়ার্ক চীনের দক্ষিণাঞ্চলের ১৫টি প্রাদেশিক অঞ্চল এবং বিশ্বের ৯৯টি নিম্ন অক্ষাংশ অঞ্চল কভার করবে। প্রকল্পটিতে ইতোমধ্যে ২০টির বেশি প্রতিষ্ঠান স্যাটেলাইট উন্নয়ন ও তথ্যসেবা দেওয়ার জন্য যুক্ত হয়েছে।

ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.