নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: সেমিকন্ডাক্টর প্রস্ততকারক কোম্পানি নেক্সপেরিয়া ইস্যুতে নেদারল্যান্ডসকে চীনের সঙ্গে সহযোগিতা করা এবং একটি বাস্তব, গঠনমূলক সমাধানে আসার আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি নেক্সপেরিয়া ইস্যুতে নেদারল্যান্ডসের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ভিনসেন্ট কারেম্যান্সের এক বিবৃতির পরিপ্রেক্ষিতে শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘নেক্সপেরিয়া হলো চীনা কোম্পানি উইংটেকের একটি বিদেশি সহযোগী সংস্থা। চীন এমন একটি ভুল তথ্যযুক্ত বিবৃতিতে বেশ হতাশ ও অসন্তুষ্ট বলেও জানান তিনি।
তিনি আরও জানান, সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক নিরাপত্তা ঠিক রাখতে নেদারল্যান্ডসের সঙ্গে দ্রুত এই সমস্যার সমাধান করতে আগ্রহী চীন। এ লক্ষ্যে আলোচনার জন্য নেদারল্যান্ডসকে কর্মী পাঠাতে সম্মতি দিয়েছে চীন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
নেদারল্যান্ডসকে ‘গঠনমূলক সমাধান’ পেশ করার আহ্বান চীনের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.