Wednesday, June 10, 2026
Live

নৌ ও বিমানবাহিনীর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে ফিলিপাইনকে চীনের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নৌ ও বিমানবাহিনীর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে ফিলিপাইনকে চীনের আহ্বান

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিপাইনের নৌ ও বিমান বাহিনীর কার্যক্রম আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের গণমুক্তি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ড মুখপাত্র চাই শিচেন ফিলিপাইনকে অবিলম্বে অঞ্চলটিতে সব ধরনের উস্কানিমূলক ও ঝুঁকিপূর্ণ কার্যকলাপ বন্ধ করা এবং অপপ্রচার ও প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।

চাই দাবি করেন, ২৫ মার্চ চীনের গণমুক্তি বাহিনীর নৌবাহিনীর জাহাজ ৫৩২ নানশা দ্বীপপুঞ্জের চুবি প্রাচীরের নিকটবর্তী চীনের এখতিয়ারভুক্ত জলসীমায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় ফিলিপাইন নৌবাহিনীর একটি জাহাজ শনাক্ত করার পর চীনা জাহাজ ৫৩২ রেডিওর মাধ্যমে সতর্কবার্তা প্রদান শুরু করে। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে ফিলিপাইনের জাহাজ হঠাৎ গতিপথ পরিবর্তন করে চীনা জাহাজের দিকে বিপজ্জনকভাবে অগ্রসর হয়, যা এর স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

মুখপাত্র বলেন, ‘ফিলিপাইন নৌবাহিনীর জাহাজটির আচরণ ছিল অনিরাপদ ও অপেশাদার, যা সহজেই একটি সামুদ্রিক দুর্ঘটনার শঙ্কা ছিল। আরও খারাপ বিষয় হলো, ফিলিপাইন পক্ষ মিথ্যা অভিযোগ করেছে যে চীনা জাহাজটি বিপজ্জনকভাবে এগিয়ে এসেছিল’।

চাই শিচেন বলেন, ‘আমরা ফিলিপাইন পক্ষকে কঠোরভাবে আহ্বান জানাই তারা যেন তাদের নৌ ও বিমান বাহিনীর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং অবিলম্বে সব উস্কানিমূলক ও ঝুঁকিপূর্ণ কার্যকলাপ, পাশাপাশি কুৎসা রটনা ও প্রচারণা বন্ধ করে।’

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ডের সেনারা সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি-স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করবে।

জেনিফার/ লুৎফর

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.