Wednesday, June 10, 2026
Live

আর্কটিক অঞ্চলে ন্যাটোর জোরালো উপস্থিতিকে সমর্থন জানাল পাঁচ নর্ডিক দেশ ও কানাডা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আর্কটিক অঞ্চলে ন্যাটোর জোরালো উপস্থিতিকে সমর্থন জানাল পাঁচ নর্ডিক দেশ ও কানাডা

নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত 'নর্ডিক-কানাডা শীর্ষ সম্মেলনে' পাঁচটি নর্ডিক দেশ ও কানাডা ‘আর্কটিক অঞ্চলে ন্যাটোর উপস্থিতি, প্রতিরোধ সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার’ প্রচেষ্টার প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছে।

শীর্ষ সম্মেলনের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও কানাডার নেতারা জানান, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং একাধিক আন্তঃসম্পর্কিত সংকটের প্রেক্ষাপটে সব পক্ষ এই মর্মে একমত হয়েছে যে, ‘আন্তর্জাতিক আইন, অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ স্বার্থের’ ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই ‘সাধারণ নিরাপত্তা এবং সমৃদ্ধি’ নিশ্চিত করার সর্বোত্তম উপায়।

বিবৃতিতে বলা হয়, এই ছয়টি দেশ নিয়মিত ও বহুমাত্রিক যোগাযোগের মাধ্যমে সাধারণ নীতি ও স্বার্থকে এগিয়ে নেবে, ‘আর্কটিক নিরাপত্তা’ বিষয়ে সমন্বয় জোরদার করবে এবং আর্কটিকের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধ ও প্রশমন এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

এ ছাড়া দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পরিচ্ছন্ন জ্বালানি খাতে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.