Wednesday, June 10, 2026
Live

ন্যায়সঙ্গত ও সুষম আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা রক্ষার আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ন্যায়সঙ্গত ও সুষম আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা রক্ষার আহ্বান চীনের
ডিসেম্বর ২, সিএমজি বাংলা ডেস্ক: ভূখণ্ড ও সামুদ্রিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে ন্যায়সঙ্গত ও সুষম আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন চীনের উপ–পররাষ্ট্রমন্ত্রী হুয়া ছুনইয়িং। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৫ আন্তর্জাতিক সামুদ্রিক বিরোধ নিষ্পত্তি ও আন্তর্জাতিক আইন বিষয়ক সিম্পোজিয়ামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হুয়া বলেন, চীন সবসময়ই মনে করে, ভূখণ্ড ও সামুদ্রিক বিরোধ শান্তিপূর্ণভাবে—সম্পৃক্ত রাষ্ট্রগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে, ঐতিহাসিক সত্যের প্রতি সম্মান দেখিয়ে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান করা উচিত। তিনি যোগ করেন,‘কিছু দেশ নানান অজুহাতে সমুদ্রে বারবার শক্তি প্রয়োগ করছে, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আবার কেউ কেউ একতরফাভাবে ‘গভীর সমুদ্রখনি সংক্রান্ত অধ্যাদেশ’ জারি ও বাস্তবায়ন করছে, যা সমগ্র মানবজাতির সাধারণ ঐতিহ্যের ওপর হস্তক্ষেপ। হুয়া আরও বলেন, সকল পক্ষের উচিত জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা দৃঢ়ভাবে লালন করা, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের অধিকার প্রয়োগ ও দায়িত্ব পালনে সচেষ্ট থাকা, এবং ঐকমত্যের ভিত্তিতে সামুদ্রিক ক্ষেত্রে আইনশাসনের প্রয়োগ আরও জোরদার ও উন্নত করা। জেনিফার/ ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.