Wednesday, June 10, 2026
Live

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির নীতি বজায় রাখা জরুরি: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বেইজিংয়ে সি চিন পিং এবং ভ্লাদিমির পুতিনের যৌথ সাংবাদিক সম্মেলন

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ সংক্রান্ত চুক্তির উদ্দেশ্য এবং নীতিগুলোকে সমুন্নত রাখা চুক্তিতে স্বাক্ষরকারী সকল সদস্য রাষ্ট্রের অভিন্ন স্বার্থ রক্ষা করে বলে মন্তব্য করেছেন নিরস্ত্রীকরণ বিষয়ক চীনা রাষ্ট্রদূত শেন চিয়ান।

গেল শুক্রবার চুক্তির ১১তম পর্যালোচনা সম্মেলনে বক্তব্যের সময় শেন চিয়ান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এবারের সম্মেলনটি কোনো বাস্তবসম্মত ফলাফলে পৌঁছানোর ক্ষেত্রে ঐকমত্য তৈরি করতে ব্যর্থ হয়েছে।

চীনা রাষ্ট্রদূত জানান, বিগত চার সপ্তাহ ধরে অংশগ্রহণকারী সব পক্ষ বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশদ আলোচনা করেছে। এ সময় চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া ব্যাপকভাবে পর্যালোচনার পাশাপাশি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, পরমাণু নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে কার্যকর উপায় খোঁজার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, নানা ইস্যুতে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও চুক্তির কর্তৃত্ব ও কার্যকারিতা বজায় রাখা ও শক্তিশালী করা এবং সবার জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মূল লক্ষ্যগুলোর বিষয়ে সব পক্ষই একমত।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.