Wednesday, June 10, 2026
Live

‘পরিচ্ছন্ন বিশ্ব গড়তে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘পরিচ্ছন্ন বিশ্ব গড়তে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন’
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়তে সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন—এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন। বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ২০২৫ সালে চীনের বিদ্যুৎ ব্যবহার প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়েছে এবং দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৬০ শতাংশের বেশি এখন পরিচ্ছন্ন জ্বালানি থেকে আসছে। কুয়ো চিয়াখুন বলেন, চীনের পরিবেশবান্ধব উৎপাদন সক্ষমতা শুধু নিজ দেশের জ্বালানি সরবরাহই সমৃদ্ধ করছে না, বরং গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য স্বল্প-কার্বন ও দ্রুত উন্নয়নের নতুন সুযোগও তৈরি করছে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার অর্ধেকের বেশি দেশের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা চালু করেছে চীন। এর আওতায় শত শত প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি জানান, ‘সৌরবিদ্যুৎ ও কৃষি’ এবং ‘ক্ষুদ্র জলবিদ্যুৎ ও জলচাষ’—এ ধরনের মডেল গ্রামীণ আফ্রিকায় বিদ্যুৎ সংকট কমানোর পাশাপাশি মানুষের জীবনমান উন্নত করেছে এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করেছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.