Wednesday, June 10, 2026
Live

পরিচয়হীন চীনা বীর শহীদদের দেহাবশেষ জন্মস্থানে ফেরানোর প্রস্তাব আনা হবে এনপিসি অধিবেশনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পরিচয়হীন চীনা বীর শহীদদের দেহাবশেষ জন্মস্থানে ফেরানোর প্রস্তাব আনা হবে এনপিসি অধিবেশনে

চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণ কংগ্রেসের আসন্ন অধিবেশনে নাম-পরিচয়বিহীন শহীদদের পরিচয় নিশ্চিত করে তাদের দেহাবশেষ যার যার জন্মস্থানে ফিরিয়ে আনার প্রস্তাব আনতে যাচ্ছেন প্রতিনিধি লি চুনচিয়ে। চীনের গণ সশস্ত্র পুলিশ বাহিনীর শানসি কোর্পসে কর্মরত লি। তার উদ্যোগে চীনা বীরদের চেতনা ছড়িয়ে দেওয়া ও স্মৃতিসৌধ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ প্রচারণা চালু হয়েছে।

গত বছর দেশপ্রেম বিষয়ক শিক্ষায় সামরিক-বেসামরিক সমন্বয় জোরদার এবং শহীদদের ভাস্কর্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা উন্নত করার প্রস্তাব দেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়। এতে করে গত বছরে ৫০টিরও বেশি শহীদ স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও সংস্কার করা হয়। এ ছাড়া নামহীন শহীদদের পরিবারের সন্ধান পেতে মাঠপর্যায়ে ব্যাপক অনুসন্ধান চালান লি।

চলতি বছরের জানুয়ারিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শানসি প্রদেশের লিচেং কাউন্টিতে তিনজন শহীদের দেহাবশেষ শনাক্ত করা হয়। পরে তাদের মরদেহ সিছুয়ান ও হ্যপেই প্রদেশে পাঠানো হয়। লি বলেন, শহীদদের স্বজনদের খুঁজে বের করা সময়ের সঙ্গে প্রতিযোগিতার মতো। তাই আসন্ন ‘দুই অধিবেশন’-এ তিনি শহীদদের পরিচয় শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করার প্রস্তাব দেবেন।

তার পরিকল্পনার মধ্যে রয়েছে শহীদদের স্বজনদের অনুসন্ধানে সহায়ক ব্যবস্থা গড়ে তোলা, বিভিন্ন অঞ্চলে তথ্য শনাক্তকরণ কেন্দ্র স্থাপন এবং জাতীয় পর্যায়ে ডিএনএ তথ্যভান্ডার উন্নত করা। উল্লেখ্য, ‘দুই অধিবেশন’ হলো জাতীয় গণ কংগ্রেস এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির বার্ষিক অধিবেশন, যা প্রতিবছর মার্চে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। 

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.