জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও অংশীদারিত্ব অব্যাহত রাখবে চীন—এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বুধবার, বেইজিংয়ে চীন-লাতিন আমেরিকা সহযোগিতা নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মাও নিং বলেন, চীন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সহযোগিতার একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবর্তন এলেও চীন এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকবে।
তিনি আরও বলেন, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার মতো মূল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় পক্ষ একে অপরকে সমর্থন দিয়ে যাবে। পাশাপাশি, নিজ নিজ জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণ, ক্ষমতার রাজনীতির বিরোধিতা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটেও লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের বন্ধু ও অংশীদার থাকবে চীন: মুখপাত্র
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.