Wednesday, June 10, 2026
Live

পরিবেশবান্ধব হাইড্রোজেনের মাধ্যমে কয়লা থেকে রাসায়নিক তৈরি করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পরিবেশবান্ধব হাইড্রোজেনের মাধ্যমে কয়লা থেকে রাসায়নিক তৈরি করবে চীন
নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো পরিবেশবান্ধব হাইড্রোজেন ব্যবহার করে কয়লা থেকে রাসায়নিক তৈরির কারখানা চালু করলো চীন। এই পদ্ধতিটি কয়লা শিল্পকে দূষণমুক্ত করার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে। বিশ্বের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা চায়না তাথাং কর্পোরেশন বৃহস্পতিবার প্রকল্পটি চালু করে। কয়লা থেকে রাসায়নিক তৈরির সময় 'সিনগ্যাস' নামে এক ধরনের গ্যাস বা জ্বালানি তৈরি হয়। এই গ্যাসে প্রয়োজনীয় হাইড্রোজেনের অভাব থাকে। আগে হাইড্রোজেন তৈরির প্রথাগত পদ্ধতিতে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হতো। কিন্তু এই নতুন কারখানায় পরিবেশবান্ধব হাইড্রোজেন ব্যবহার করায় কার্বন নিঃসরণ অনেক কমে যাবে। উৎপাদন কেন্দ্রের পরিচালক ছাও কুওআন জানিয়েছেন, এই প্রকল্প বছরে প্রায় ৭০.৫৯ মিলিয়ন কিউবিক মিটার হাইড্রোজেন তৈরি করবে। এর ফলে ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টন কার্বন ডাই অক্সাইড কম নির্গত হবে। এই পরিবেশগত সুবিধা প্রায় ১ হাজার ৪০০ হেক্টর (বা প্রায় ১,৯৪৪টি ফুটবল মাঠের সমান) ঘন বনের বার্ষিক কার্বন শোষণের সমান। জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.