Monday, August 24, 2026
Live

পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি পরিকল্পনার নিন্দায় ৬ ইউরোপীয় দেশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি পরিকল্পনার নিন্দায় ৬ ইউরোপীয় দেশ

আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: পশ্চিম তীরে বিতর্কিত ‘ই১’ বসতি প্রকল্পের জন্য নির্মাণ দরপত্র প্রকাশের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের ছয় দেশ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে এ পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও যুক্তরাজ্য।

ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত বিবৃতিতে নেতারা ইসরায়েলের পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। তাদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে, ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ ক্ষতিগ্রস্ত হবে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা আরও দুর্বল হয়ে পড়বে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অবৈধ। এমন পরিস্থিতিতে নতুন করে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত আরও উদ্বেগজনক, বিশেষ করে যখন ওই অঞ্চলে বেসামরিক মানুষের ওপর নজিরবিহীন সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির ওপর কঠোর বিধিনিষেধ চলছে।

ছয় দেশের নেতারা ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, এ ধরনের পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে শান্তির পথ থেকে আরও দূরে সরিয়ে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ই১ প্রকল্পের নির্মাণ দরপত্রে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের প্রকল্পে অংশ নিলে প্রতিষ্ঠানগুলো গুরুতর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়ার পাশাপাশি আইনি ও সুনামগত ঝুঁকিতে পড়তে পারে।

ছয় দেশ তাদের যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে একটি ‘সমন্বিত, ন্যায়সংগত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েল পশ্চিম তীরে বিতর্কিত ই১ বসতি প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। ই১ প্রকল্পটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে বিতর্কিত। আজাদ/জেনিফারতথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.