Wednesday, June 10, 2026
Live

পাকিস্তান প্রেসিডেন্টের চীন সফর

৭৫ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সুযোগে বিনিময়-সহযোগিতা বাড়াতে চায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
巴基斯坦总统访华 外交部介绍有关情况

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) নিয়মিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বর্তমানে চীন সফর সম্পর্কে জানতে চান। জবাবে লিন চিয়ান জানান, চলতি বছর চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী পালিত হচ্ছে এবং বর্তমানে দুই দেশের সম্পর্ক উচ্চপর্যায়ের চমৎকার উন্নয়নের ধারা বজায় রেখেছে। এ সুযোগে বিনিময়-সহযোগিতা বাড়াতে চায় চীন।

মুখপাত্র বলেন, পাকিস্তান প্রেসিডেন্ট জারদারি ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চীনে অবস্থান করছেন, এই সময় তিনি হুনান ও হাইনান প্রদেশ সফর করবেন। লিন চিয়ান আরো বলেন, "চীন পাকিস্তানের সাথে একত্রে দুই দেশের সব স্তরের, বিশেষ করে স্থানীয় পর্যায়ের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করতে এবং আরও নিবিড় 'চীন-পাকিস্তান অভিন্ন কল্যাণ সমাজ' গড়ে তুলতে কাজ করতে ইচ্ছুক।"

(শুয়েই/তৌহিদ/তুহিনা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.