Wednesday, June 10, 2026
Live

পিএলএ নৌবাহিনীতে যুক্ত হলো নতুন টাইপ–০৫২ডি ডেস্ট্রয়ার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পিএলএ নৌবাহিনীতে যুক্ত হলো নতুন টাইপ–০৫২ডি ডেস্ট্রয়ার
জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনী ২০২৬ সালের শুরুতে একটি নতুন টাইপ–০৫২ডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে আনুষ্ঠানিকভাবে কমিশনিং করেছে। যুদ্ধজাহাজটির নাম লৌতি। নতুন ডেস্ট্রয়ারটিতে উন্নত রাডার, অস্ত্র ও নেটওয়ার্ক সিস্টেম সংযোজন করা হয়েছে, যার ফলে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা, সমুদ্রভিত্তিক আক্রমণ এবং টাস্কফোর্স কমান্ড সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডেস্ট্রয়ার পরিবারের নতুন সদস্য হিসেবে লৌতি একাধিকবার উচ্চমাত্রার সমন্বিত আক্রমণ ও প্রতিরক্ষা মহড়ায় অংশ নেয়। এসব মহড়ায় বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে তথ্যের দ্রুত আদান-প্রদান এবং আগ্নেয়াস্ত্রের সমন্বয় প্রদর্শিত হয়। লৌতি ডেস্ট্রয়ারের কর্মকর্তা চাং শেংওয়েই বলেন, এই যুদ্ধজাহাজের আধুনিক সিস্টেম আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্র আক্রমণকে আরও শক্তিশালী করেছে। দূরপাল্লার হামলা চালানোর পাশাপাশি প্রতিরক্ষামূলক অভিযানে মিত্র জাহাজগুলোকে সুরক্ষাও দিতে সক্ষম এই ডেস্ট্রয়ার। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.