Wednesday, June 10, 2026
Live

পিপলস রেডিও সম্প্রচারের ৮৫তম বার্ষিকী উপলক্ষে সিএমজি সিম্পোজিয়াম

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পিপলস রেডিও সম্প্রচারের ৮৫তম বার্ষিকী উপলক্ষে সিএমজি সিম্পোজিয়াম
ডিসেম্বর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: পিপলস রেডিও সম্প্রচার শুরুর ৮৫তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেইজিংয়ে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ—সিএমজি। সিম্পোজিয়ামে অংশ নেন বর্তমান ও সাবেক রেডিও উপস্থাপক, গবেষক ও শ্রোতারা। সাংস্কৃতিক উৎকর্ষ বৃদ্ধি, গণমাধ্যমের একীকরণ জোরদার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেডিও সম্প্রচারের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন তারা। সভায় বক্তারা বলেন, গত ৮৫ বছরে রেডিও সম্প্রচার জাতির অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হয়েছে এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বক্তারা আরও বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত সিএমজির সমন্বিত কাঠামোর আওতায় চীন রেডিও সম্প্রচারে ধারাবাহিক সংস্কার ও উদ্ভাবন বাস্তবায়ন করেছে। এর ফলে সমৃদ্ধ বিষয়বস্তু, বৈচিত্র্যপূর্ণ চ্যানেল, গভীরতর গণমাধ্যম একীকরণ এবং জনমতের ওপর শক্তিশালী প্রভাবের মাধ্যমে এই খাত একটি ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। উল্লেখ্য, ৮৫ বছর আগে, ১৯৪০ সালের ৩০ ডিসেম্বর ইয়ান’আন সিনহুয়া রেডিও স্টেশন সম্প্রচারের মাধ্যমে চীনে সরকারি রেডিও সম্প্রচারের সূচনা হয়। ১৯৪৯ সালের মার্চে এটি বেইজিংয়ে স্থানান্তরিত হয় এবং পরে জাতীয় রেডিওতে রূপ নেয়। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.