মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: পীত সাগরে অস্ট্রেলিয়ার সামরিক তৎপরতা নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। একই সঙ্গে এ ঘটনায় তথ্য বিকৃত করার অভিযোগ তুলে অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে বেইজিং।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন বলেন, সম্প্রতি একটি অস্ট্রেলীয় যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টার উড়ে গিয়ে পীত সাগর ও পূর্ব চীন সাগর এলাকায় চীনের ওপর নজরদারি চালায়।
তিনি বলেন, অস্ট্রেলিয়া জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তাদের এই কর্মকাণ্ড ছিল উসকানিমূলক এবং তা চীনের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে।
চিয়াং বিন জানান, পরিস্থিতির জবাবে চীনের সামরিক বাহিনী দ্রুত ও যথাযথ ব্যবস্থা নিয়েছে। তাদের পদক্ষেপ ছিল বৈধ, পেশাদার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী।
তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবই অন্য দেশের জলসীমা বা আকাশসীমায় সামরিক বাহিনী মোতায়েন করে নজরদারি চালানোর অনুমতি দেয় না।
চীন অস্ট্রেলিয়াকে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা উদ্বেগকে সম্মান করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভুল তথ্য প্রচার বন্ধ করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে বেইজিং।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া
পীত সাগরে অস্ট্রেলিয়ার উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানাল চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.