Wednesday, June 10, 2026
Live

পীত সাগরে চীনের সামরিক পদক্ষেপ আইনসম্মত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পীত সাগরে চীনের সামরিক পদক্ষেপ আইনসম্মত: পররাষ্ট্র মন্ত্রণালয়

পীত সাগর আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের সাম্প্রতিক তৎপরতার বিপরীতে চীনের নেওয়া পদক্ষেপকে সম্পূর্ণ আইনসম্মত বলে দাবি করেছে বেইজিং। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং এই তথ্য নিশ্চিত করেন। মুখপাত্র মাও নিং জানান, পীত সাগরের সংশ্লিষ্ট আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের উড্ডয়ন ও গতিবিধি চীনা সামরিক বাহিনীর নজরে ছিল।

তিনি বলেন, মার্কিন বিমানের কার্যক্রমের ওপর চীনা সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে প্রতিক্রিয়া জানানো হয়েছে। মাও নিং আরও জোর দিয়ে বলেন, চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় দেশটির সামরিক বাহিনী যেকোনো উস্কানি মোকাবিলায় সদা প্রস্তুত। 

নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.