Wednesday, June 10, 2026
Live

পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির পথে আরও এক ধাপ এগোল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির পথে আরও এক ধাপ এগোল চীন
মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির বিজ্ঞানীরা ২২০ টন ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী ‘লিকুইড অক্সিজেন-মিথেন ইঞ্জিনে’র পরীক্ষা সম্পন্ন করেছেন। এই ইঞ্জিনটি মূলত চীনের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য ক্যারিয়ার রকেটে ব্যবহার করা হবে। দেশটির একটি বেসরকারি রকেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই ইঞ্জিনটি তৈরি করেছে। এটি উচ্চ জ্বালানি সাশ্রয়ী এবং এই ইঞ্জিনটি দীর্ঘ সময় ধরে সচল থাকতে পারে, যা পুনর্ব্যবহারযোগ্য রকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে চীনের বাইরে বিশ্বের মাত্র একটি রকেটে এই ধরনের উন্নত প্রযুক্তির ইঞ্জিন ব্যবহারের নজির রয়েছে। ২০২৫ সালের মে মাসে ইঞ্জিনটির প্রথম সিস্টেম পরীক্ষা শুরু হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত প্রায় ১০০ বারেরও বেশি জ্বালানি প্রজ্বলন পরীক্ষা চালিয়ে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। শুভ/হাশিম তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.