জানুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: জনসাধারণের মতামতের জন্য পুলিশ আইন সংশোধনের একটি খসড়া প্রকাশ করেছে চীন সরকার। রোববার চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, এই খসড়ার মূল লক্ষ্য হলো দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, জনগণের অধিকার সুরক্ষা করা এবং পুলিশ সদস্যরা যেন আইন মেনে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করা।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে চালু থাকা ‘পিপলস পুলিশ আইন’ প্রায় ৩০ বছর আগে করা হয়েছিল। এই আইন এতদিন চীনের পুলিশ বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশের ভেতরে ও বাইরে পরিস্থিতি বদলেছে এবং পুলিশের কাজের ধরনও পরিবর্তিত হয়েছে। তাই আইনটি নতুন করে সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে।
নতুন খসড়ায় মোট ৮টি অধ্যায় ও ১০৩টি ধারা রয়েছে। এতে পুলিশ সদস্যদের কাজের সুবিধা ও সহায়তা বাড়ানোর বিষয়টি রাখা হয়েছে। পাশাপাশি চাইনিজ পিপলস পুলিশ দিবস নির্ধারণের কথাও উল্লেখ করা হয়েছে।
খসড়ায় জননিরাপত্তা সংস্থার পুলিশদের দায়িত্ব ও ক্ষমতা আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা, আদালত ও প্রসিকিউশন দপ্তরে কর্মরত পুলিশের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কেও নতুন নিয়ম যোগ করা হয়েছে।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া
\
পুলিশ আইন সংশোধনের খসড়া নিয়ে জনমত চাইছে চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.