চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল স্যু ছেংহুয়া আজ (শনিবার) জানিয়েছেন যে, ১৮ এপ্রিল চীনের গণমুক্তি ফৌজের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড, পূর্ব চীন সাগরের সংশ্লিষ্ট সমুদ্র ও আকাশে নৌ ও বিমান বাহিনীকে নিয়ে যৌথ যুদ্ধ প্রস্তুতিমূলক টহল পরিচালনা করে।
তিনি বলেন, এটি বার্ষিক পরিকল্পনার আওতায় একটি স্বাভাবিক ব্যবস্থা, যার লক্ষ্য হলো সৈন্যদের যৌথ যুদ্ধ-সক্ষমতা পরীক্ষা করা। থিয়েটার কমান্ড প্রয়োজন অনুযায়ী জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য নিয়মিতভাবে প্রাসঙ্গিক সামরিক অভিযান পরিচালনা করবে। (শিশির/ আলিম/আকাশ)