Wednesday, June 10, 2026
Live

কূটনৈতিক অগ্রাধিকারে সবসময় প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দেয় চীন: ওয়াং ই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কূটনৈতিক অগ্রাধিকারে সবসময় প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দেয় চীন: ওয়াং ই
কূটনৈতিক অগ্রাধিকারে সবসময় প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দেয় চীন: ওয়াং ই

চীনের কূটনৈতিক নীতিতে সবসময় প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এসময় ওয়াং ই বলেন, প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করা এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্ক গড়ে তোলা চীনা ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 

তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে চীন সবসময় একটি নির্ভরযোগ্য ভিত্তি, উন্নয়ন ও সমৃদ্ধির একটি শক্তিশালী চালিকাশক্তি এবং এশিয়ার দেশগুলোর অভিন্ন মূল্যবোধের একজন সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছে।

ওয়াং ই উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা চীনের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক।

ঐশী/আজাদ 
তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.