Wednesday, June 10, 2026
Live

প্রথম দুই মাসে চীনের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ১৮ দশমিক৩ শতাংশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রথম দুই মাসে চীনের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ১৮ দশমিক৩ শতাংশ
মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের প্রথম দুই মাসে চীনের বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় বৈদেশিক বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার চীনের জেনারেল এডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির মোট পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১.১২ ট্রিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬২ ট্রিলিয়ন ইউয়ান। অন্যদিকে আমদানি ১৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৩ দশমিক ১১ ট্রিলিয়ন ইউয়ানে। নাহার/ জেনিফার তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.