Wednesday, June 10, 2026
Live

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এতে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এসব খাতে চীনের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

চীনের রাষ্ট্রদূতও বাংলাদেশে উন্নয়নমূলক বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

নাহার/হাশিম

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.