Wednesday, June 10, 2026
Live

প্রযুক্তিনির্ভর প্রবীণ সেবায় জোর দিচ্ছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রযুক্তিনির্ভর প্রবীণ সেবায় জোর দিচ্ছে চীন
জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক : প্রবীণ নাগরিকদের শারীরিক সক্ষমতা হ্রাসজনিত সমস্যায় সহায়তা দিতে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, এক্সোস্কেলেটন রোবট ও মাংসপেশি সহায়ক স্যুটসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছে চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রকাশিত নির্দেশিকাটি বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়সহ আটটি কেন্দ্রীয় বিভাগের যৌথ উদ্যোগে প্রণীত। এতে প্রবীণ সেবা ব্যবস্থার সংস্কার, প্রবীণদের কল্যাণ বৃদ্ধি এবং ‘সিলভার ইকোনমি’র বিকাশে গতি আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর প্রবীণ সেবা ইতোমধ্যেই বাস্তব পরিবর্তন আনতে শুরু করেছে। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে সেরিব্রাল হেমোরেজের পর বাম পাশ অবশ হয়ে যাওয়া ষাটোর্ধ্ব এক ব্যক্তি হাসপাতালে নন-ইনভেসিভ ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে পুনরায় বাম হাতে কাপ ধরতে সক্ষম হয়েছেন। নির্দেশিকায় প্রবীণ সেবা রোবোটিক্স শিল্পের উন্নয়নেও উৎসাহ দেওয়া হয়েছে। পাশাপাশি রোবোটিক্স, চিকিৎসা পুনর্বাসন ও স্মার্ট হোম প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে দৈনন্দিন সহায়তা, মানসিক সমর্থন ও সামাজিক সেবাসহ প্রবীণদের বহুমুখী চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চীনে দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে এই নীতি উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্যানুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ দেশটিতে ৬০ বছর ও তদূর্ধ্ব মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ৪০ কোটির বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কমিউনিটি-ভিত্তিক সেবা সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে। চেইনভিত্তিক প্রবীণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গৃহস্থালি সেবা কোম্পানিগুলোকে প্রবীণদের জন্য বিশেষায়িত ঘরে বসে সেবার সমাধান তৈরিতে উৎসাহিত করা হবে। এছাড়া প্রবীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ঐশী/ফয়সল তথ্য ও ছবি : সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.