Wednesday, June 10, 2026
Live

ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান চীনের
ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই। মঙ্গলবার ফিলিস্তিন ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হওয়ার সময় এই আহ্বান জানান তিনি। খসড়া প্রস্তাবটি উত্থাপন করে জিবুতি, জর্ডান, মৌরিতানিয়া, কাতার, সেনেগাল এবং ফিলিস্তিন। প্রস্তাবটির পক্ষে ছিল ১৫১টি দেশ। বিপক্ষে ছিল ১১টি দেশ এবং ১১টি দেশ ভোট দানে বিরত থাকে। চীন প্রস্তাবের পক্ষে ভোট দেয়, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবটিতে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের দায়িত্বের ওপর পুনরায় জোর দেওয়া হয়েছে। এতে ১৯৬৭ সালের দখলদারিত্বের অবসান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের নীতি বহাল রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, ইসরায়েলকে বসতি স্থাপন কার্যকলাপ বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে বলা হয়েছে। অধিবেশনে দেওয়া বক্তৃতায় গাজায় অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, মানবিক পরিস্থিতির উন্নয়ন এবং ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান সুন লেই। তিনি বলেন, গাজায় মানবিক পরিস্থিতির দ্রুত উন্নতি এবং ফিলিস্তিনি জনগণের কষ্ট লাঘবের জন্য দৃশ্যমান সহযোগিতা চায় চীন। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.