Wednesday, June 10, 2026
Live

ফুচিয়ানে পর্যটন-সিনেমা সংস্কৃতির মেলবন্ধন রচিত হলো চলচ্চিত্র থিমযুক্ত ফ্লাইটে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফুচিয়ানে পর্যটন-সিনেমা সংস্কৃতির মেলবন্ধন রচিত হলো চলচ্চিত্র থিমযুক্ত ফ্লাইটে

চীনে মে দিবসের ছুটিতে যাত্রীদের জন্য অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে চলচ্চিত্র, সংস্কৃতি ও পর্যটন প্রচারের সমন্বয়ে মঙ্গলবার চিয়ামেন এয়ারলাইন্সের একটি বিশেষ চলচ্চিত্র-থিমযুক্ত ফ্লাইট চলাচল শুরু করেছে।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে অবস্থিত চিয়ামেন এয়ারলাইন্স পরিচালিত একটি বিমানে এই ব্যবস্থা নেওয়া হয়, যা যাত্রীদের আসনের ছোট পর্দায় বড় পর্দার আমেজ নিয়ে আসে।

বিমানটির কেবিন চলচ্চিত্র থিমযুক্ত পোস্টার ও বিশেষ সজ্জায় সাজানো হয়েছে। আসনের পকেটে চলচ্চিত্রের বিষয়বস্তু সম্পর্কে পরিচিতিমূলক পুস্তিকাও রাখা হয়েছে।

ফ্লাইট চলাকালীন ক্রুরা একটি প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করেন। যেখানে তারা শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের মে দিবসের ছুটিতে কিছু সেরা চলচ্চিত্রের প্রচার করেন।

তারা প্রদর্শিত চলচ্চিত্রগুলো সম্পর্কেও তথ্য দেন, যার মধ্যে ছিল সেগুলোর শুটিং লোকেশনের সাংস্কৃতিক ও পর্যটন সম্পদের বর্ণনা। এর মাধ্যমে তারা যাত্রীদেরকে সিনেমার ভেতরের খবর ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় কিছু টিপস দেন।

এই আকর্ষণীয় থিমভিত্তিক যাত্রার অভিজ্ঞতা ফ্লাইটের যাত্রীদের বেশ উপভোগ্য হয়েছে। যাত্রীরা জানান যে, তারা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ফ্লাইট অ্যাটেনডেন্টরা বলেছেন যে, এই চলচ্চিত্র-কেন্দ্রিক বিমানযাত্রায় যাত্রীদের সাধারণ সেবার বাইরেও ভিন্ন কিছু দিতে পারা তাদেরও আনন্দিত করেছে।

জেনিফার/ সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.