Wednesday, June 10, 2026
Live

ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সঙ্গে স্থগিত হওয়া আলোচনা দু’দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধ ইস্যুতে পাকিস্তানের আলোচনা অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর সোমবার হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয় মার্কিন বাহিনী।

এ অবস্থায় বৈশ্বিক চাপ ও অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কার মধ্যে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে সাক্ষাতকারে ট্রাম্প জানান, ফের পাকিস্তানই হতে পারে আলোচনার স্থান। এ সময় তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন।

মার্কিন প্রস্তাব অনুযায়ী, ইরানের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিতের পাল্টা প্রস্তাব দিয়েছে বলে জানায় নিউইয়র্ক টাইমস। এ অবস্থায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধের দাবি থেকে কিছুটা সরে এসেছে যুক্তরাষ্ট্র।

আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যুতে রয়েছে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা।

লুৎফর/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.