ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: এবারের বসন্ত উৎসবের ছুটিতে চীনে নতুন শক্তি চালিত (এনইভি) যানবাহন চালকরা দ্রুত চার্জ করে ভ্রমণ করতে পারছেন তুলনামূলক বেশি দূরত্ব। চীনের চার্জিং ডিভাইস নেটওয়ার্ক সম্প্রসারণ ও হালনাগাদের ফলেই সম্ভব হয়েছে এই ‘সবুজ যাত্রা’।
পূর্ব চীনের চিয়াংসুর সুচৌ শহরে একটি সার্ভিস এরিয়ায় প্রতিদিন ১ লাখের বেশি এনইভি গাড়ি চার্জ হয়। এখানে চার্জিং স্টেশনে যুক্ত হয়েছে পার্ক, দোকানপাটসহ নতুন অনেক সুবিধা। যাত্রীরাও তাই সময় বেশি কাটাতে পারছেন।
চীনের জাতীয় জ্বালানি প্রশাসন জানিয়েছে, ছুটির প্রথম তিন দিনে ১৪ লাখ এনইভি চার্জিং সেশন সম্পন্ন হয়েছে। দেশটির ৮০ শতাংশের বেশি শহরে এখন বিদ্যুৎচালিত গাড়ির চার্জিং সুবিধা রয়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
বসন্তের ছুটিতে চীনে বেড়েছে ‘সবুজ ভ্রমণ’
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.