ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে ধর্মীয় নেতা ও অনুসারীদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন চীনের গণরাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ও চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং।
বৃহস্পতিবার ধর্মীয় গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে চীনের বৌদ্ধ সমিতি, তাওবাদী সমিতি, চীনা ইসলামিক সমিতি, ক্যাথলিক দেশপ্রেমিক সমিতি এবং প্রোটেস্ট্যান্ট গির্জার তিন-স্ব-দেশপ্রেমিক আন্দোলনের জাতীয় কমিটির প্রধানরা।
ওয়াং ২০২৫ সালে ধর্মীয় গোষ্ঠীগুলোর কাজের প্রশংসা করে চীনের আধুনিকায়ন বাস্তবায়নে অবদান রাখতে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন নিয়মতান্ত্রিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।
ধর্মীয় গোষ্ঠীগুলোকে দেশ, ইতিহাস, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে উৎসাহিত করেন তিনি। পাশাপাশি সিপিসি ও চীন সরকারের চারপাশে আরও ঐক্যবদ্ধ হওয়া, ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সঙ্গে ধর্মীয় চর্চার সমন্বয় সাধন করে সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও আহ্বান জানান ওয়াং।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
বসন্ত উৎসবে ধর্মীয় গোষ্ঠীগুলোকে শুভেচ্ছা জানালেন ওয়াং হুনিং
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.