Wednesday, June 10, 2026
Live

বসন্ত উৎসবে সাড়া ফেলেছে ইউনিট্রি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বসন্ত উৎসবে সাড়া ফেলেছে ইউনিট্রি
ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: সিএমজি আয়োজিত চীনের বসন্ত উৎসবে রণকৌশল প্রদর্শন করে এবার নজর কেড়েছে চীনা রোবোটিক্স কোম্পানি ইউনিট্রি। ২০১৬ সালে মাত্র ২৬ বছর বয়সে ওয়াং সিংসিং কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। প্রায় ৫০০ কর্মীর প্রতিষ্ঠানটি রোবটিক ডগ এবং হিউম্যানয়েড রোবট তৈরি করে সাড়া ফেলেছে। বিশ্ববাজারে চারপেয়ে রোবটের প্রায় ৭০ শতাংশ বাজার এখন এই কোম্পানির দখলে। ইউনিট্রির মার্কেটিং ম্যানেজার ছেন সিইউন জানান, ২০২১ সালের অনুষ্ঠানে অংশগ্রহণের পরই তাদের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। মাত্র দেড় বছর আগে হিউম্যানয়েড তৈরির কাজ শুরু করলেও তারা দ্রুত উন্নতি করেছে। রোবটগুলো উন্নত লেজার রাডার, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক কম্পিউটিং ইউনিটের সমন্বয়ে গঠিত। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.