Wednesday, June 10, 2026
Live

বসন্ত উৎসবে ২০০ কোটি ইউয়ানের প্রণোদনা চালু চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বসন্ত উৎসবে ২০০ কোটি ইউয়ানের প্রণোদনা চালু চীনে
ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসবের ছুটিতে ব্যয় বৃদ্ধির লক্ষ্যে ২০০ কোটি ইউয়ানের বেশি ভোক্তা প্রণোদনা ঘোষণা করেছে চীন সরকার। অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ এবং অর্থনৈতিক গতি ধরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-বাণিজ্যমন্ত্রী শেং ছিউপিং জানান, বাণিজ্য মন্ত্রণালয়সহ আরও ৯টি সরকারি বিভাগের সমন্বয়ে ‘চীনা নববর্ষের জন্য শুভ কেনাকাটা’ শীর্ষক দেশব্যাপী প্রচারণা শুরু হয়েছে। কর্মসূচির আওতায় শহর ও গ্রামীণ এলাকায় উৎসবমুখর কেনাকাটার পরিবেশ গড়ে তুলতে তিন ধরনের সুবিধা দেওয়া হবে। এগুলো হলো—ট্রেড-ইন ভর্তুকি, ইনভয়েস লটারি পুরস্কার ও সরাসরি আর্থিক সহায়তা। স্থানীয় সরকারগুলো ইতোমধ্যে ২০৫ কোটি ইউয়ান বরাদ্দ করেছে, যা ৯ দিনের ছুটিতে ভোক্তা ভাউচার, ভর্তুকি এবং ‘লাল খাম’ –এর মাধ্যমে বিতরণ করা হবে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.