জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের বসন্ত উৎসবের ভ্রমণ মৌসুম সামনে রেখে চীন প্রথমবারের মতো একটি বিশেষ পর্যটক ট্রেন চালু করেছে। এই ট্রেনটি ছিংহাই–সিচাং(তিব্বত) মালভূমি থেকে শুরু করে কুয়াংতোং–হংকং–মাকাও গ্রেটার বে এরিয়া ও হাইনান প্রদেশকে একসঙ্গে যুক্ত করেছে।
১৪ দিনের এই ভ্রমণে ট্রেন, বাস ও নৌপথ মিলিয়ে পর্যটকদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। যাত্রাপথে তারা ছাংশা, কুয়াংচৌ, শেনচেন, হংকং, ম্যাকাও, চুহাই ও হাই্খৌসহ একাধিক শহরের জনপ্রিয় ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যাত্রাজুড়ে সহজে যাতায়াতের ব্যবস্থা, লাগেজ বহনসহ প্রয়োজনীয় সব সেবা দেওয়া হচ্ছে। এই ট্রেনে ভ্রমণকারীদের বেশিরভাগই প্রবীণ । যাত্রীদের গড় বয়স ৬৫ বছর এবং সবচেয়ে বেশি বয়সী যাত্রীর বয়স ৮১ বছর।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন বসন্ত উৎসবের ছুটিতে মানুষের বিভিন্ন ধরনের ভ্রমণ চাহিদা পূরণের জন্য চালু করা বিশেষ ট্রেনগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
বসন্ত উৎসব উপলক্ষ্যে চীন চালু করল প্রথম পর্যটক ট্রেন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.