Wednesday, June 10, 2026
Live

বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান।

তিনি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা। রাষ্ট্রদূত ইয়াও উল্লেখ করেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে চীন বাংলাদেশে বহু জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দুর্যোগ মোকাবিলা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সময়োপযোগী সহায়তা প্রদান করেছে, যা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, চীন ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে সরকার-টু-সরকার সহযোগিতা প্রকল্পগুলোকে উচ্চমানসম্পন্ন, দৃষ্টান্তমূলক ও ফ্ল্যাগশিপ উদ্যোগে পরিণত করতে কাজ করবে, যাতে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। অন্যদিকে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রদূত ইয়াওকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘদিনের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের জনগণের বৃহত্তর কল্যাণে সরকার-টু-সরকার সহযোগিতা প্রকল্পগুলো এগিয়ে নিতে আগ্রহী। 

নাহার/ফয়সল তথ্য ও ছবি- চীনা দূতাবাস

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.