Wednesday, June 10, 2026
Live

বাংলাদেশের চ্যারিটি বাজার নজর কাড়ল চীনা দূতাবাসের স্টল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশের চ্যারিটি বাজার নজর কাড়ল চীনা দূতাবাসের স্টল
ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীভুক্ত ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা) আয়োজিত ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারে তৃতীয়বারের মতো অংশ নিলো চীনা দূতাবাস। সম্প্রতি দিনব্যাপী এই আয়োজনে চীনা দূতাবাসের স্টলে চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প, বিশেষ খাবার, স্যুভেনির ও সাংস্কৃতিক পণ্য দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়। এবারের আয়োজনে দেশি বিদেশি দর্শনার্থীদের সবচেয়ে বেশি নজর কাড়ে চীনা স্টল। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা পছন্দের পণ্য, খাবারের স্বাদ নিতে ভিড় করেন চীনা দূতাবাসের স্টলে। জন্যকল্যাণমূলক এ আয়োজনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও তার স্ত্রী এবং দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তারা চীনা দূতাবাসের স্টলের পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাসের স্টল ঘুরে দেখেন এবং রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় করেন। দূতাবাসের কূটনীতিকরা ঐতিহ্যবাহী চীনা পোশাকে অতিথিদের কাছে প্রতিটি পণ্যের সাংস্কৃতিক পটভূমি ব্যাখ্যা করেন এবং বিক্রির পাশাপাশি চীনা ঐতিহ্য প্রচার করেন। এ সময় আগত অতিথিরা চীনা পণ্যের চমৎকার কারুকার্য এবং চীনের গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। চীন বাংলাদেশ ছাড়াও এবারের আয়োজনে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, রাশিয়া, ভুটান, ফিলিস্তিন, জাপান, দ. কোরিয়াসহ ২০টি দেশের দূতাবাসের স্টল ছিল। এসব স্টলে দেশগুলোর ঐতিহ্যবাহী খাবার, পণ ও সাংস্কৃতিক নিদর্শন তুলে ধরা হয়। মেলায় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয় এই মেলার। আর এই চ্যারিটি বাজার থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে আর্তমানবতার সেবায়। শুভ/নাহার তথ্য ও ছবি: চীনা দূতাবাস

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.