ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার অভিষেক উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার ঢাকাস্থ চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে।
বার্তায় লি ছিয়াং বলেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ‘সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারত্ব’ উপভোগ করছে। দুই দেশের বন্ধুত্বের ইতিহাস সুদীর্ঘ। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে পারস্পরিক লাভজনক সহযোগিতা ও উইন–উইন ফলাফল অর্জন করেছে, যা দেশগুলোর মধ্যে বিনিময়ের একটি উৎকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।
চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারকে সুশাসন ও স্থিতিশীল প্রশাসন পরিচালনায় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করা এবং বিভিন্ন খাতে আদান–প্রদান বাড়ানোর বিষয়ে তিনি আগ্রহী। এতে করে চীন–বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে এবং উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঐশী/ফয়সল
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের অভিনন্দনবার্তা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.