Wednesday, June 10, 2026
Live

বাংলাদেশের স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশের স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু। ১৯৭৭ সাল ছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন সফরের মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর এই সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

স্পিকার আরও বলেন, দুই দেশের সুসম্পর্ক এগিয়ে নিতে সংসদ সদস্যদের সফর বিনিময় অত্যন্ত জরুরি। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় সহযোগিতার জন্য জিয়াউর রহমানের সার্ক গঠনের প্রস্তাবকে বৈপ্লবিক উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমানে সার্ক-এ চীনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিতি আঞ্চলিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং চীন সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

নাহার/আজাদ

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.