Wednesday, June 10, 2026
Live

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের চীন–সংক্রান্ত মন্তব্য প্রত্যাখ্যান করল চীনা দূতাবাস

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের চীন–সংক্রান্ত মন্তব্য প্রত্যাখ্যান করল চীনা দূতাবাস
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের চীন–সংক্রান্ত মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। বৃহস্পতিবার ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশকে চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে সহযোগিতার ঝুঁকি সম্পর্কে সতর্ক করার কথা বলেছেন—এ ধরনের মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। মুখপাত্র বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫০ বছর চীন ও বাংলাদেশ সবসময় পারস্পরিক সমর্থন, সমতা এবং জয়-জয় সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে। দুই দেশের সহযোগিতা উভয় দেশের জনগণের বাস্তব উপকারে এসেছে এবং ব্যাপক জনসমর্থন পেয়েছে। একই সঙ্গে এই সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি জোর দিয়ে বলেন, চীন–বাংলাদেশ সহযোগিতা দুই দেশের সরকার ও জনগণের নিজস্ব বিষয়। এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বা নির্দেশ দেওয়ার অবকাশ নেই। চীনা দূতাবাসের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা, আঞ্চলিক উন্নয়ন এবং সহযোগিতার পক্ষে সহায়ক পদক্ষেপে মনোযোগ দেওয়া উচিত। ফয়সল/জেনিফার

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.