Wednesday, June 10, 2026
Live

বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ৭ জুন: চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও তথ্য বিনিময় বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। রোববার রাজধানী ঢাকায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু।

স্বাগত বক্তব্যে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যখাতের সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গণমাধ্যমের কল্যাণে বাংলাদেশের মানুষ চীনের উন্নত চিকিৎসা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারছে। আশা করি, আজকের এই সমঝোতা স্মারক দুই দেশের মিডিয়া ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।’

বিএইচআরএফ সভাপতি প্রতীক ইজাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই দেশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় চীন বিশ্বজুড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের স্বাস্থ্য সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধির এক নতুন দুয়ার উন্মোচিত হলো। এর ফলে বাংলাদেশের মানুষ চীনের চিকিৎসা খাতের ইতিবাচক অভিজ্ঞতাগুলো সম্পর্কে আরও ভালো করে জানতে পারবে।

অনুষ্ঠানে বিএইচআরএফ’র এর পক্ষে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের তবিবুর রহমান, আজাদুল আদনান, মুজাহিদ শুভ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মাইনুল হাসান সোহেল এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিজেএ) সভাপতি কামরুল হাসান দর্পণ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সভাপতি এম আজিজুর রহমান এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। অন্যদিকে, দেশের স্বাস্থ্য সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করে আসছে।

তথ্য ও ছবি- সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.