Wednesday, June 10, 2026
Live

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা প্রসারে কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে চীন-যুক্তরাষ্ট্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা প্রসারে কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে চীন-যুক্তরাষ্ট্র

মার্চ ১৭: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিনিধি ও উপমন্ত্রী লি ছেং কাং গতকাল (সোমবার) প্যারিসে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আলোচনায় নতুন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় শুল্কের মাত্রা, শুল্ক ও অশুল্ক ব্যবস্থার সম্ভাব্য সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা প্রসার এবং পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বেগের মতো বিষয়গুলো স্থান পেয়েছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ শুল্ক সমন্বয় এবং এ সম্পর্কিত ভাবনাগুলো চীনকে অবহিত করেছে। এর ফলে সৃষ্ট অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। তবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

উপমন্ত্রী আরও বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা প্রসারের বিষয়ে উভয় পক্ষ একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠার ধারণা নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে একে অপরের অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বেগগুলো নিয়েও গভীরভাবে মতবিনিময় করেছে তারা।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.