Wednesday, June 10, 2026
Live

মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে বাণিজ্য সুবিধা অর্জনের কোনও প্রয়োজন বা উদ্দেশ্য নেই চীনের: গভর্নর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে বাণিজ্য সুবিধা অর্জনের কোনও প্রয়োজন বা উদ্দেশ্য নেই চীনের: গভর্নর

চীনের মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের কোনও প্রয়োজন বা উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান কংশেং। প্যান বলেন, “চলতি বছরের শুরু থেকে, চীনের ক্রমাগত উন্নতিশীল অর্থনীতি, দুর্বল ডলার সূচক এবং উদ্যোগগুলো দ্বারা মৌসুমী বৈদেশিক মুদ্রা নিষ্পত্তির কারণে মার্কিন ডলারের বিপরীতে চীনা ইউয়ানের মূল্য বেড়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে বাণিজ্য প্রতিযোগিতা অর্জনের কোনও প্রয়োজন বা উদ্দেশ্য নেই চীনের। পিবিওসির অবস্থান সর্বদা স্পষ্ট। এটি বিনিময় হার গঠনে বাজার নির্ধারক ভূমিকা পালন করে, বিনিময় হারের নমনীয়তা বজায় রাখে, প্রত্যাশা ব্যবস্থাপনা জোরদার করে এবং ইউয়ানকে যুক্তিসঙ্গত এবং সুষম স্তরে স্থিতিশীল রাখে।”

১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে (২০২৬-২০৩০), পিবিওসি একটি বৈজ্ঞানিক ও সুদৃঢ় মুদ্রানীতি ব্যবস্থা গড়ে তুলবে জানিয়ে প্যান বলেন, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির মধ্যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করা এবং ঝুঁকি প্রতিরোধের মধ্যে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক ভারসাম্য রক্ষা করবে এবং মুদ্রানীতির লক্ষ্য, সরঞ্জাম এবং ট্রান্সমিশন চ্যানেলগুলোর সমন্বয় সাধনের মাধ্যমে এই প্রচেষ্টাগুলোকে এগিয়ে নেবে।

হাশিম/নাহারতথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.